বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘ফ্লাইওভার থেকে ছোড়া’ ককটেলে নারী আহত

মোহাম্মদ খাইরুল আমিন 18 ডিসেম্বর 2025, 06:23 বিকাল 231 বার পঠিত
‘ফ্লাইওভার থেকে ছোড়া’ ককটেলে নারী আহত

ঢাকার মৌচাকে ‘ফ্লাইওভার থেকে ছুড়ে মারা’ ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যান থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।”

ওই কর্মকর্তা বলেন, “মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়েছেন।”