শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেরিতে আজ থেকে নতুন ভাড়া, বাড়ল ২০ শতাংশ

মোহাম্মদ খাইরুল আমিন 17 আগস্ট 2022, 09:10 সকাল 228 বার পঠিত
ফেরিতে আজ থেকে নতুন ভাড়া, বাড়ল ২০ শতাংশ

জ্বালানি তেলের মূল্য বাড়ার প্রভাব সব জায়গায় পড়ছে। বাসের পর লঞ্চের ভাড়া বেড়েছে। ফেরি পারাপারে ২০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

আজ বুধবার সকাল থেকে দেশের সব রূটের ফেরিতে এ ভাড়া কার্যকর হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৬ জুন ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। তার মানে দু’মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।

বিআইডব্লিউটিসি জানাচ্ছে, মঙ্গলবার অব্দি ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছিল তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বাড়ায় ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, ছয়টি রুটে ফেরি চলাচল করে। এই ছয় রুট হলো পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া।