ফায়ার সার্ভিসে ১২৮ জন সদস্য করোনায় আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুন 2020, 02:58 দুপুর
•
298 বার পঠিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কয়েকজন কর্মকর্তাসহ এ পর্যন্ত ১২৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন।
চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সাভারসহ বেশ কয়েকটি জেলায় সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১২৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ঢাকায় সদস্যদের সংখ্যা অনেক বেশি।
প্রতিদিনই ফায়ার সার্ভিস সদস্যরা কোন না কোন কাজে দুর্বার গতিতে ছুটে চলছেন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এখনও নিয়ম অনুযায়ী জীবাণুনাশক পানি ছিটানোর কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।