বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফাইজারের ১০ লাখ ডোজ আসছে আগামীকাল

অনলাইন নিউজ পোর্টাল 31 আগস্ট 2021, 10:40 দুপুর 274 বার পঠিত
ফাইজারের ১০ লাখ ডোজ আসছে আগামীকাল

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গতকাল সোমবার সন্ধ্যায় আসার কথা থাকলেও আসেনি। তবে একই সময়ে আগামীকাল বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

গতকাল সোমবার দুপুরে তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে। আজ ( সোমবার) সন্ধ্যা ৭টা১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল তা আজ না এসে বুধবার (১ সেপ্টেম্বর) দেশে পৌঁছাবে।