বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এসএসসি-এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 28 সেপ্টেম্বর 2021, 12:56 দুপুর 338 বার পঠিত
এসএসসি-এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে: শিক্ষামন্ত্রী

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি রুটিনে যে সময় উল্লেখ করে প্রকাশ করা হয়েছে, সময়মতো সব পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেছেন। 

আজ মঙ্গলবার আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।