এপ্রিলের মধ্যে দেশে আসছে সাত কোটি টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
16 জুলাই 2021, 07:57 সকাল
•
199 বার পঠিত
আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে আসছে সাত কোটি করোনার ভ্যাকসিন। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ ভ্যাকসিন। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের মাধ্যমে ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে। তিনি আরও জানান, ২০২২ সালের এপ্রিলের মধ্যে দেশে আসবে সাত কোটি করোনা ভ্যাকসিন। তিনি বলেন, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।