বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এনএসইউয়ের সামনে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

ওএনপিনিউজডেস্ক২৪ 06 মার্চ 2025, 11:06 দুপুর 135 বার পঠিত
এনএসইউয়ের সামনে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন, সাধারণ শিক্ষার্থীরা  তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার পরে, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সামনের এলাকায়। সারজিস আলম সন্ধ্যার পর সেখানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। রাত ১০টার পর হঠাৎ কিছু তরুণ স্লোগান দেওয়া শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ব্যাখ্যা দেন। তিনি লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নিই। এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনা হয়। পরে এনএসইউয়ের সামনে দিয়ে হাঁটার সময় দেখি, ১০-১২ জন স্লোগান দিচ্ছে, যাদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন।

তিনি আরও লেখেন, আমি তাদের কথা শুনতে এগিয়ে যাই। কিন্তু তারা আমার সঙ্গে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি দুই পক্ষকেই চলে যেতে বলি এবং নিজেও চলে আসি। তবে পরে ছাত্রদলের শাকিলের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কয়েকজনকে রক্তাক্ত করে।
তিনি আরও বলেন, ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। আজ যদি ছাত্রদলের কেউ সেই একই আচরণ করে, তবে তাদের পরিণতিও আলাদা হবে না। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।