শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর অপচয় নয়, চাই সম্পদের যথার্থ মূল্যায়ন এনভিডিয়া কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার তালিকায় মেগাস্পিডকে না রাখার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের: মার্কিন অর্থমন্ত্রী আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রচলিত ভুল

একটি ভুল নাম: জাফী

ড. মো: সাইফুল ইসলাম • 14 নভেম্বর 2026, 02:20 দুপুর • 2 বার পঠিত
একটি ভুল নাম: জাফী

এক ব্যক্তির নাম শোনা গেল, জাফী। জাফী শব্দের অর্থ হল, রুক্ষ ও কঠোর স্বভাব-প্রকৃতির ব্যক্তি। এখন ভেবে দেখি, কেউ কি নিজ সন্তানের এমন নাম রাখতে পারে?

আজকাল আনকমন নাম খুঁজতে গিয়ে মানুষ সন্তানের এধরনের নাম রেখে ফেলেন। পরে আফসোস করতে হয়। যখন নাম রাখেন তখন কেবল আনকমন এবং নিজের কাছে শুনতে ভালো লাগছে- এর ভিত্তিতে রেখে দেন, পরে অর্থ খোঁজ করেন। অর্থ জানার পর তিনি নামটি পরিবর্তন করতে চান। এতদিনে তার পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে নামটি প্রসিদ্ধ হয়ে গেছে। ফলে পেরেশান হতে হয়। নাম পরিবর্তন করা হয় ঠিকই; কিন্তু মানুষ আগের নামেই ডাকতে থাকে।

তাই নাম রাখার সময়ই অর্থ জেনে নাম রাখা চাই; যাতে পরে সমস্যা না হয়।


#মাসিক আলকাউসার #প্রচলিত ভুল