বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

একদিনের ব্যবধানে কমেছে সোনার দাম, প্রতি ভরি ১৯৬৮৩০ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 নভেম্বর 2026, 06:13 সকাল • 20 বার পঠিত
একদিনের ব্যবধানে কমেছে সোনার দাম, প্রতি ভরি ১৯৬৮৩০ টাকা

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে একদিনের ব্যবধানে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪১৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।