বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

একদিনে সর্বোচ্চ ২২৯৩ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৯

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 24 জুলাই 2023, 09:42 রাত 384 বার পঠিত
একদিনে সর্বোচ্চ ২২৯৩ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯জনের মৃত্যু হয়েছে। এ বছরের মধ্যে সর্বোচ্চ (একদিনে) ২ হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের এবং যারা মারা গেছেন তারা সবাই ঢাকার।

আজ সোমবার (২৪ জুলাই ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ১ হাজার ২৩৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৩ জুলাই একদিনে ২২৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৫ জনের।