একদিনে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মার্চ 2022, 06:08 বিকাল
•
351 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ।
রোববার স্বাস্থ্য অধিদফতরে থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তিনজন নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।