বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 24 আগস্ট 2026, 01:26 দুপুর 43 বার পঠিত
এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৩ জনের মৃত্যু

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ অগাস্ট ৮০৫ জন এবং ১১ অগাস্ট ৭৫৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৯৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২৬ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ২১৫ জন, ময়মনসিংহে ৭১ জন, রাজশাহীতে ৭৬, রংপুর ২৩ এবং সিলেট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছেন ৩১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।