বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ

অনলাইন নিউজ পোর্টাল 30 জানুয়ারী 2021, 10:08 দুপুর 895 বার পঠিত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ

করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার।

এদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

এরপর সকাল ১১টা থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল মিলবে না। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।