ঈদগাহে নয়, মসজিদেই আদায় করতে হবে ঈদের সালাত
অনলাইন নিউজ পোর্টাল
•
26 এপ্রিল 2021, 04:34 দুপুর
•
701 বার পঠিত
গতবারের মতো এবারও ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে বা খোলা ময়দানে নয়; বরং কাছের মসজিদে গিয়ে আদায় করার জন্য দেশের সব মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। সেখানে মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ কাছের মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো।
প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত করা যাবে। ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না।
নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন।