ঈদের পর অস্থির হতে পারে চিনি ও তেলের বাজার
ঈদের পর অস্থির হতে পারে চিনি ও তেলের বাজার
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চিনির দাম আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে আমাদের দেশেও দাম বাড়তে পারে । কারণ আমাদের দেশের ৯৯ ভাগ চিনিই আমদানি নির্ভর। চিনি আমদানিতে কিছুটা খরচ বাড়ার কারণে ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চিনির পাশাপাশি তেলের দাম কমেছে। ফলে আমরাও তেলের দাম কমিয়েছি। ট্যারিফ কমিশনের হিসাব মতে বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানিতে আমাদের খরচও বেশি হচ্ছে।
মন্ত্রী বলেন, এখনই চিনির দাম বাড়াতে চাই না। ভোক্তা অধিকারকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য বলবো ।যদি কেউ ঈদের আগে অতিরিক্ত দামে বিক্রি করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। চিনির দামের ওপর ভ্যাট কমানোর জন্য আমাদের চেষ্টা আছে ।