মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলছে না

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জুলাই 2022, 03:53 দুপুর • 240 বার পঠিত
ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলছে না

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহার আগে পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই। আজ রোববার মন্ত্রিসভার বৈঠকের পর এক ব্রিফিংয়ের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারটি নিয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। তিনি আরো বলেন, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা ও স্পিডগান বসানো হচ্ছে। 

আনোয়ারুল ইসলামবলেন, ‘এগুলো বসানো হলে ওনারা সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’

১০ তারিখ ঈদুল আজহা। তার আগে কি পদ্মা সেতুতে মোটরবাইক চলতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ঈদের আগে (মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত) হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।’’ আরেক প্রশ্নের জবাবে পরিষ্কার করেই বলেন, ‘‘ঈদের আগে মনে হয় না।’’

গত ২৫ আগস্ট পদ্মা সেতু উদ্বোধন হয়। পরের দিন ২৬ জুন সবার জন্য উন্মুক্ত হয় সেতু। এদিনই মোটরসাইকেল মাত্রাতিরিক্ত গতিতে চালিয়ে দুর্ঘটনায় দুজনার মৃত্যু হয়। এছাড়া মোটরবাইক সেতুতে থামিয়ে ছবি তোলাসহ নানারকম ঝামেলা তৈরি হয়েছিল প্রথম দিনই।

পরের দিন ২৭ জুন থেকে তাই সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। সেদিন জারি করা আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।