শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

`ঈদের আগে লকডাউন শিথিল করার চিন্তা নিচ্ছে সরকার `

অনলাইন নিউজ পোর্টাল 19 এপ্রিল 2021, 03:22 দুপুর 221 বার পঠিত
`ঈদের আগে লকডাউন শিথিল করার  চিন্তা  নিচ্ছে সরকার `

  সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে।

সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানান সেতুমন্ত্রী। সরকার পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। দলীয়ভাবে তিনি ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।