বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার : ওবায়দুল কাদের

অনলাইন নিউজ পোর্টাল 01 মে 2021, 02:24 দুপুর 287 বার পঠিত
ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার : ওবায়দুল কাদের

লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন দেয় সরকার। এরপর এর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে বিধিনিষেধ আরো কঠোর করে ১৪ এপ্রিল থেকে জরুরি কাজ ছাড়া বাইরে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়।

এ সময় গণপরিবহনও বন্ধ থাকে। পরে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।