এবারেও অনিশ্চয়তায় পবিত্র হজযাত্রা
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুন 2021, 03:52 দুপুর
•
579 বার পঠিত
হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (৯ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কিনা সে ব্যাপারে আমার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠিও আসেনি। এ ধরনের কোনো চিঠি বা মেসেজ পেলে সংবাদকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না।