বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার তেল ছাড়াই চলবে গাড়ি

অনলাইন নিউজ পোর্টাল 16 নভেম্বর 2021, 04:52 দুপুর 233 বার পঠিত
এবার তেল ছাড়াই চলবে গাড়ি

পেট্রোল, ডিজেল, অকটেন, হাইব্রিড এমনকি বিদ্যুৎ চালিত গাড়ি বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে। চট্টগ্রামে এবার জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করে গাড়ি চালানোর যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু হাইড্রোফয়েল গাড়ি আমদানি এবং ব্যবহারের উদ্যোগ দেশে এই প্রথম।
বাংলাদেশে প্রথমবারের মতো হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রকল্পের আওতায় আগামী বছরের জুন থেকে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য এই জ্বালানি উৎপাদনের প্রস্তুতি নেয়া হয়েছে।

গৃহস্থালি আবর্জনা ও পানিকে যথাক্রমে বায়োমাস গ্যাসিফিকেশন এবং তড়িৎ বিশ্লেষণ (ইলেক্ট্রোলাইসিস) প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানিতে রূপান্তর করা হবে। এর জন্য বিসিএসআইআর ইতোমধ্যে একটি ইউনিট স্থাপন করেছে। আরেকটি ইউনিট স্থাপনের কাজ পুরোদমে চলছে। ইউনিট দুটি উৎপাদন শুরু করলে দৈনিক ৫ কেজি ৮০০ গ্রাম হাইড্রোজেন জ্বালানি উৎপাদিত হবে। ২৪ ঘণ্টা চালানো হলে উৎপাদন ২৯ কেজিতে পৌঁছাতে পারে।

জানা গেছে, টেকসই এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের জন্য বিসিএসআইআর ৫৪ কোটি টাকার একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। চট্টগ্রামে ২০১৮ সালের অক্টোবরে এ প্রকল্পের উদ্বোধন হয়।