এবার চাকরি গেল মিথিলা, অপর্ণা, আসিব ও রঞ্জনের
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 আগস্ট 2024, 06:57 বিকাল
•
194 বার পঠিত
বিদেশে তিন মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা ও অপর্ণা রাণী পাল, নিউ ইয়র্ক কনস্যুলেটের দ্বিতীয় সচিব আসিব উদ্দিন আহমেদ এবং কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।