বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

এ সপ্তাহেই বঙ্গবীরের অস্ত্রোপচার

অনলাইন নিউজ পোর্টাল 16 সেপ্টেম্বর 2021, 05:57 বিকাল 273 বার পঠিত
এ সপ্তাহেই বঙ্গবীরের অস্ত্রোপচার

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর গল-ব্লাডারে পাথর অপসারণে অপারেশন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই এই রাজনৈতিক নেতার শরীরে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ওনার গল-ব্লাডারে পাথর অপসারণে অপারেশন করা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে অপারেশন হতে পারে। এমনিতে এখন মোটামুটি তিনি ভালো আছেন। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পেটে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে তার আলট্রাসনোগ্রাম করানো হলে গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। বর্তমানে তিনি অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের অধীনে চিকিৎসাধীন।