বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের শুরু: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

অনলাইন নিউজ পোর্টাল 23 সেপ্টেম্বর 2020, 03:21 দুপুর 40 বার পঠিত
দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের শুরু: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। বুধবার  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে। এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চল‌ার বিষয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।