দ্বিতীয় ডোজের অপেক্ষায় দুই কোটি মানুষ
করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সর্বমহলে। যদিও টিকা গ্রহণ করে কিছুটা স্বস্তির নিঃশাস ফেলছে এক শ্রেণীর মানুষ কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিছু মানুষের উৎকণ্ঠা রয়েই গেছে। যথাসময়ে দ্বিতীয় ডোজ নিতে পারবো কি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
আগামী কাল মঙ্গলবার থেকে দেশে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু হবে । সারাদেশে এই টিকাদান কার্যক্রম চলবে। এর আগে ৭ আগষ্ট প্রথম গণটিকা কার্যক্রম শুরু হলেও সংকটের কারণে তা বন্ধ করে দেয়া হয়। তবে টিকা গ্রহণের জন্য দুই কোটির বেশি মানুষ লোক মুখিয়ে রয়েছেন। তারা অপেক্ষা করছেন টিকা নেয়ার। গতকাল কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট গণটিকার যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একইভাবে, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।