দুর্নীতি একুশে চেতনার পরিপন্থী
মহান একুশের অবিনশ্বর চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, শোষণ-পীড়নহীন, গণতান্ত্রিক ও সুশাসিত সংগঠিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি। এতে ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’ উল্লেখ করে সবাইকে সেই চেতনা ধারণ করে দুর্নীতি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, অধিকার আদায়ের যে মহান চেতনায় একুশে ফেব্রুয়ারির আত্মদানের মূলে রয়েছে বৈষম্য, শোসন, অন্যায় আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চিরজাগরুক স্বত্ত্বার সংগ্রামী বহিঃপ্রকাশ। একুশ সমস্ত অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়। একুশের অবিনশ্বর এ চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, শোষণহীন, গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে টিআইবি।