বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দক্ষিণাঞ্চলে মাল্টা’র চাষ ক্রমশ বাড়ছে

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2021, 11:14 দুপুর 258 বার পঠিত
দক্ষিণাঞ্চলে মাল্টা’র চাষ ক্রমশ বাড়ছে

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিপুল সম্ভবনাময় রসালো ফল ‘মালটা’র আবাদ ক্রমশ বাড়ছে। গত কয়েক বছরে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী ও পটুয়াখালীর বেশ কিছু এলাকায় ভিটামিন সি সমৃদ্ধ এ ফলের আবাদ যথেষ্ঠ সম্প্রসারন ঘটেছে। পারিবারিক পর্যায়ের বাইরে এখন বানিজ্যিক ভাবেও দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে মালটা’র আবাদ হচ্ছে। তবে এ অঞ্চলে ভাল জাত ও মানের মালটা’র কলম বা চাড়ার সরবারহ এখনো সহজলভ্য নয়। অথচ আমাদের কৃষি গবেষনা ইনস্টিটিউট ‘বারি’ ইতোমধ্যে ‘বারি মালটা-১’ ও বারি মালটা-২’ নামের দুটি উন্নতমানের মালটা’র জাত উদ্ভাবন করেছে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে ‘বারি মলটা-১’এর আবাদ শুরু হয়েছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও ইতোমধ্যে দক্ষিণাঞ্চলে অন্তত ৩ হাজরার হেক্টরে মালটার আবাদ হয়েছে। চলতি মৌসুমেই বানিজ্যিকভাবে এর বিপননও শুরুর হয়েছে। দক্ষিণাঞ্চলের মালটা এ এলাকা ছাড়িয়ে রাজধানী সহ দেশের বিভিন্নস্থানেও বাজারজাত হচ্ছে।
মাঠ পর্যায়ের কৃষিবীদদের মতে ভাল জাতের ও মানের চাড়া ও কলমের সরবারহ নিশ্চিত করতে পারলে দক্ষিণাঞ্চলে খুব দ্রুত এ ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির সাথে টেকসই বাজার গড়ে উঠবে। ফলে অদুর ভবিষ্যতেই বিপুল বৈদেশিক মুদ্রা ব্যায়ে মালটার আমদানী বাহুলাংশে হ্রাস করাও সম্ভব হতে পারে বলে মনে করছেন কৃষিবীদগন।