শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দখল-দূষণে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের খালগুলো

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2021, 09:46 সকাল 629 বার পঠিত
দখল-দূষণে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের খালগুলো

দখলে-দূষণে অস্তিত্বহীন বন্দরনগরী চট্টগ্রামের খালগুলো। এতে সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে চরম দুর্ভোগের সীমা থাকে না বাসিন্দাদের। এ জন্য সেবা সংস্থাগুলোর উদাসীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। তবে দায় এড়িয়ে পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ সিটি মেয়রের অবস্থান।
নগরীর খালগুলো দেখে বোঝার উপায় নেই বছর তিন-চারেক আগেও সেগুলো ছিল প্রবাহমান।
দিন দিন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, কারখানা ও দোকানপাটের বর্জ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কণর্ফুলীর সঙ্গে সংযোগ করা ঐতিহ্যবাহী চাক্তাই খালটি।
স্থানীয়রা বলছেন, চাক্তাই খাল দেখে আর সেটাকে খাল বলা যায় না। সেটি এখন মানুষের বসবাসের জায়গায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার বলা হলেও তারা কেনো কাজ করছে না।
শুধু চাক্তাই নয়, নগরীর অধিকাংশ খালের একই দশা। বাকলিয়ার মির্জাপুর খালটি দিয়ে কিছুদিন আগেও চলাচল করত পণ্য ও যাত্রীবাহী নৌকা। কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করায় কচুরিপানা জন্মে অস্তিত্ব সংকটে সে খালটিও।