ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন: সিইসি
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2020, 09:33 রাত
•
261 বার পঠিত
ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। কয়েকটি ধাপে ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন হবে।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য জানান।
সিইসি বলেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে সেসব প্রতিষ্ঠানে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট নেয়া হবে। এই ধাপে ২০-২৫টি পৌরসভায় ভোট নেয়া হতে পারে।
সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে জানিয়ে তিনি বলেন, তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব হবে না। কিছু সংখ্যক নির্বাচন হয়তো ইভিএমে হবে।