ডি-৮ সম্মেলনে ঢাকায় আসছেন এরদোগান
অনলাইন নিউজ পোর্টাল
•
28 অক্টোবর 2020, 03:16 দুপুর
•
290 বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের কাছে বাংলাদেশের জন্য উপহার হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
উপহার সামগ্রী দেওয়ায় এসময় তুরস্ককে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এ জন্য আমরা খুব আনন্দিত।