শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া, জামিন পেলেন সেই তুফান

অনলাইন নিউজ পোর্টাল 18 জানুয়ারী 2021, 09:43 সকাল 183 বার পঠিত
ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া, জামিন পেলেন সেই তুফান

বগুড়ায় কিশোরীকে ধর্ষণের পাশাপাশি তাকে ও তার মাকে মাথা ন্যাড়া করে দেয়ার মামলায় তুফান সরকারকে জামিন দিয়েছে আদালত।

রোববার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি নরেশ মুখার্জি।

তিনি বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় রোববার আদালতে তুফানের জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। তবে আমরা এ জামিনের বিরোধিতা করেছি।

২০১৭ সালের ২৮ জুলাই তুফান সরকারসহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভালো কলেজে ভর্তি করার কথা বলে ওই কিশোরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তুফান। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই নিজ বাড়িতে নিয়ে তুফান তাকে ধর্ষণ করেন। কিন্তু বিষয়টি জানতে পারেন তুফানের স্ত্রী। এরই জেরে একই বছরের ২৮ জুলাই ভুক্তভোগী কিশোরী ও তার মাকে শারীরিক নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেন তুফান।