ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫১
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 ফেব্রুয়ারি 2022, 11:28 দুপুর
•
289 বার পঠিত
ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৭ ফেব্রুয়ারি ২০২২) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, তাদের কাছ থেকে ৩১ হাজার ৫৬১ পিস ইয়াবা, ১১৫ গ্রাম হেরোইন, ৯ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।