ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
মোহাম্মদ খাইরুল আমিন
•
17 সেপ্টেম্বর 2023, 06:46 বিকাল
•
419 বার পঠিত
ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।