বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকার ড্রেনে করোনার জীবানু

মোহাম্মদ খাইরুল আমিন 30 মে 2022, 06:44 বিকাল 239 বার পঠিত
ঢাকার ড্রেনে করোনার জীবানু

রাজধানী ঢাকার পয়োনিষ্কাশনের ড্রেনের পানিতে আর কর্দমাক্ত স্থানে করোনার জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। তবে পরিশোধিত পানিতে বা ওয়াসার সাপ্লাই করা পানিতে এই ভাইরাসের অস্তিত্ব মেলেনি। এমনকি রাজধানীর পুকুর ও নদীতেও এর অস্তিত্ব নেই। 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) এবং ঢাকা ওয়াসার করা এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে। রাজধানীর ওয়াসা ভবনে আজ সোমবার গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। 

২০২০ সালের আগস্ট মাস থেকে ২০২১ সালের জানুয়ারি মস পর্যন্ত ছয় মাসে ‘‘Survey of sewage and other contaminated surface water and treated water sources for the
presence of SARS-Cov-2 in and around Dhaka city’’ শীর্ষক গবেষণার কাজ সম্পন্ন করা হয়। তার ভিত্তিতে এসেছে এই তথ্য। 

ঢাকা ওয়াসার পাগলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নারিন্দা, বাসাবো পয়োপাম্পিং স্টেশন, ঢাকা শহরের ভূ-পৃষ্ঠের পানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুর, মিরপুর মাজার পুকুর এবং বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পানি গবেষণায় নমুনা হিসেবে ব্যবহার করা হয়।