বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকান্ড

মোহাম্মদ খাইরুল আমিন 20 মার্চ 2022, 09:33 রাত 293 বার পঠিত
ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকান্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে জরুরি বিভাগের দ্বিতীয় তলার বারান্দায় পরিত্যক্ত ময়লার স্তূপে আগুন লেগে যায়। এ সময় আতঙ্কে রোগী ও রোগীর স্বজনদের ছোটাছুটি করে বাইরে আসতে দেখা যায়। তবে হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে স্টাফদের সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউরো সার্জারি ওয়ার্ডের পেছনে ময়লার স্তূপ ছিল। আগুনে ময়লার স্তূপের পাশে থাকা পরিত্যক্ত পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। এছাড়া ওয়ার্ড জুড়ে ধোয়ার সৃষ্টি হয়।

নিউরো সার্জারি ওয়ার্ডের মাস্টার আবুল হোসেন বলেন, বারান্দায় ময়লার স্তূপ ছিল। ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ফিল্টার ময়লার স্তূপে ফেলেছে।