বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

মোহাম্মদ খাইরুল আমিন 16 জুলাই 2024, 07:38 বিকাল 180 বার পঠিত
ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনে সংঘাত ছড়িয়ে পড়ায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম মঙ্গলবার বিকালে এ তথ্য জানান।

তবে এ সব জেলায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দেননি।

গত দুই সপ্তাহ ধরে চলা কোটাবিরোধী আন্দোলন এখন সহিংস রূপ পেয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনে থাকা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর আসছে।

এসব সংঘর্ষের মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকা ও রংপুরে একজন করে মোট পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।