বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ

মোহাম্মদ খাইরুল আমিন 11 জুন 2022, 10:45 দুপুর 218 বার পঠিত
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এই পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার ‘ঘ’ ইউনিটে আবেদন করেছেন ৭৮  হাজার ৩১ জন। আসন সংখ্যা ১ হাজার ৩৩৬টি। তার মানে প্রতি আসনের জন্য প্রার্থী ৫৮ জন। 

এর আগে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৭২৬ জন।

গত শুক্রবার (৩ জুন) ঢাবি’র গ ইউনিট এবং শনিবার (৪ জুন) খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ঢাবির ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।