শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাবি থেকে ৪ মাদকাসক্ত আটক

অনলাইন নিউজ পোর্টাল 07 জুলাই 2021, 09:58 সকাল 189 বার পঠিত
ঢাবি থেকে ৪ মাদকাসক্ত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন বহিরাগতকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেব কুমার(২২), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন (২৪), ইয়াসিন আরাফাত (২৬) ও কহিনুর (২৫)।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের পর প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী ও শাহবাগ থানা সুত্রে নিশ্চিত হওয়া গেছে।