বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের উত্তরাঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

মোহাম্মদ খাইরুল আমিন 09 মে 2026, 07:51 বিকাল 74 বার পঠিত
দেশের উত্তরাঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

দেশের উত্তরের জেলা রংপুর ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

শনিবার বিকাল ৩টা ১০ মিনিট ৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের উপপরিচালক মো. রুবাঈয়্যাৎ কবীর বিকালের দিকে এ ভূমিকম্প হওয়ার তথ্য দেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫; ফলে এটি মৃদু মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে।