শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

অনলাইন নিউজ পোর্টাল 09 অক্টোবর 2021, 09:47 সকাল 273 বার পঠিত
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ,দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
 
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খবর বাসসের।

গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজারে ৩৭, কুতুবদিয়ায় ১৯, সাতক্ষীরায় ১৮ ও চট্টগ্রামে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার ময়মনসিংহ ও নিকলিতে সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।