শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন নিউজ পোর্টাল 19 সেপ্টেম্বর 2021, 09:21 সকাল 484 বার পঠিত
দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের  কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে  পারে । যেমন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ,গত শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।  

গত শনিবার ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ।

তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৪২ মিলিমিটার।