বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে টিকা গ্রহীতার সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

অনলাইন নিউজ পোর্টাল 13 অক্টোবর 2021, 08:11 সকাল 298 বার পঠিত
দেশে টিকা গ্রহীতার সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

করোনা ভাইরাসে উৎকণ্ঠিত মানুষ সূচনাকালে হন্যে হয়ে খুঁজছিল কোথায় টিকা পাওয়া যায়। কিন্তু যখন টিকা আমদানি করা হলো তখন আশ্চর্যজনক ভাবে এ আগ্রহের কিছুটা কমতি দেখা গেছে। তবুও সারাদেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ কোটি। এ বছরের ২৭ জানুয়ারী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেমাবার পর্যন্ত টিকা নেয়া মানুষের সংখ্যা ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে টিকার ১ম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন এবং ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। সোমবার পর্যন্ত টিকা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ৯৩ হাজার ৬৯৯ জনসহ মোট ৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৫৭ জন নিবন্ধন করেছে।