দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 মার্চ 2022, 06:39 বিকাল
•
246 বার পঠিত
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।
গতকাল শুক্রবার (১১ মার্চ) করোনায় মারা যান ৫ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরো ২৫৭ জনের দেহে।
স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।