বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৪ জন

মোহাম্মদ খাইরুল আমিন 08 ফেব্রুয়ারি 2022, 05:14 বিকাল 282 বার পঠিত
দেশে করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৪ জন।দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকালের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা পাঁচজন বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন মারা যান। এছাড়া বাসায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।

একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৮ হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ।