বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 23 ফেব্রুয়ারি 2022, 05:42 বিকাল 239 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৮ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫.৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জনে

এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যান আরো ১৬ জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু দাঁড়িয়েছিল ২৮ হাজার ৯৯০ জনে। ঐ সময়ে ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তখন দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। একই সময়ে ৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী সুস্থ হন। সে সংখ্যা নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জনে।