বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 25 ফেব্রুয়ারি 2022, 06:34 বিকাল 314 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়েছে ৬ হাজার ৯৩৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।

এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৯ হাজার ৫ জনে। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৬ জনের শরীরে। তখন এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।