শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 04 অক্টোবর 2022, 08:38 সকাল 278 বার পঠিত
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর এবং রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান উপলক্ষে লন্ডন সফর শেষে গত (৩ অক্টোবর) রাত ১টার দিকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন থেকে ঢাকায় ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেন তিন।

প্রথমে তিনি লন্ডন সফর করেন। পরে লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।

লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজার সংবর্ধনা এবং প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি লন্ডন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড (Patricia Scotland); যুক্তরাজ্যে বিরোধী দলীয় প্রধান এবং লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার (Keir Starmer)।

১৯ সেপ্টেম্বর বিকেলে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন।

২৪ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে ২৪ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।