বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে নতুন ১৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল 08 নভেম্বর 2021, 06:18 বিকাল 348 বার পঠিত
দেশে একদিনে নতুন ১৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ১৫১ জন ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১০৩ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা ৬২২ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৯ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।