বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 12 অক্টোবর 2021, 05:19 বিকাল 290 বার পঠিত
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু

দেশে একদিনে করোনাভাইরাসে মারা গেছেন আরো ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৩ জনে। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৫৪৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৭০১ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।
 
এর আগে, গতকাল সোমবার সারাদেশে করোনায় মারা যান ১১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরো ৫৯৯ জনের দেহে। সে হিসেবে আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।