বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

দেশে এই মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই : অর্থমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 20 জুলাই 2022, 06:06 বিকাল 349 বার পঠিত
দেশে এই মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে এই মুহূর্তে বিদেশি ঋণের কোনো প্রয়োজন নেই। তিনি জানান,  সংস্কারমুখী কিছু প্রজেক্টের কথা সব সময় বলে থাকে আইএমএফ। বাজেটেও তিনি অনেক কমিটমেন্ট করার কথা তুলে বলেন, সেগুলো সম্পন্ন করতে পারলে দেশের জন্য ভালো। 

আজ বুধবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। এই সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বড় অঙ্কের একটি ঋণের প্রস্তাব বাংলাদেশ সরকারকে দিয়েছে। তেমন কোনো ঋণ নেওয়া হবে কিনা জানতে চাওয়া হয়। অর্থমন্ত্রী জবাবে বলেন, ‘‘এ পর্যন্ত আমাদের কাছে কোন আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফ থেকে আসেনি। আমরাও আইএমএফকে কোনো প্রকার অর্থ নেওয়ার জন্য প্রস্তাব পাঠাইনি। সুতরাং এগুলো যখন আসবে আপনারা জানতে পারবেন। এগুলো না জানার বিষয় নয়। ঋণ আমাদের প্রয়োজন থাকলে নেবো। আমাদের এই মুহূর্তে কোনো ঋণ প্রয়োজন নেই, যদি প্রয়োজন থাকে অবশ্যই আমরা নেবো। সেটা আমাদের স্বার্থেই নেবো। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনকিছু করব না।’’

তিনি আরো বলেন, আইএমএফ ‘‘সংস্কারমুখী কিছু প্রজেক্টের কথা সব সময় বলে থাকে। বাজেটেও অনেক কমিটমেন্ট করেছি, সেগুলো সম্পন্ন করতে পারলে দেশের জন্য ভালো। এ সমস্ত প্রস্তাব পেলে আমরা অবশ্যই গ্রহণ করব।’’