বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে ১২ দিনের ব্যবধানে করোনা পরীক্ষা কমেছে প্রায় অর্ধেক

অনলাইন নিউজ পোর্টাল 11 জুলাই 2020, 08:04 রাত 148 বার পঠিত
দেশে ১২ দিনের ব্যবধানে করোনা পরীক্ষা কমেছে প্রায় অর্ধেক

করোনা বিস্তার এড়াতে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি বেশি টেস্টে করানোর ওপর গুরুত্ব দিচ্ছে, তখন বাংলাদেশ তার উল্টো পথে হাঁটছে। দেশে করোনাভাইরাসের বিস্তারের ঊর্ধ্বমুখী অবস্থা নিয়ে যখন বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, তার বিপরীতে করোনার নমুনা পরীক্ষায় ঠিক উল্টো অবস্থা। মাত্র ১২ দিনের ব্যবধানে করোনা পরীক্ষা কমেছে প্রায় অর্ধেক। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর আগে গত  ৩০ জুন সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়। সে হিসাবে মাত্র ১২ দিনের ব্যবধানে নমুনা পরীক্ষা কমেছে ৭ হাজার ২৩৩টি যা সর্বোচ্চ নমুনা পরীক্ষার অর্ধেকের কাছাকাছি। সর্বশেষ ৭৩টি ল্যাবে নমুনা পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩০৫ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এক জরিপে ভারতসহ দক্ষিণ এশিয়াকে করোনাভাইরাসে পরবর্তী ‘হটস্পট’ আখ্যায়িত করেছে। ফলে নমুনা পরীক্ষায় উল্টো পথে যাত্রার জন্য বাংলাদেশকে ভুগতে হতে পারে।